স্টাফ রিপোর্টার: দেশে চলমান নারীর প্রতি সহিংসতা বন্ধ করা, সম্পদ, উত্তরাধিকারে সমানাধিকার নিশ্চিত করার দাবীতে 'নারীর ডাকে মৈত্রী যাত্রা' অনুঠিত হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরের মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে বেলা ৩টায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে এ মৈত্রী যাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। নাটক, নারীবাদী কবিতা, দেশত্ববোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের শিল্পীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ঘোষণাপত্র পাঠ শেষ করে শুরু হয় মৈত্রী যাত্রা অর্থাৎ র্যালী। ৩৫.২৭ ডিগ্রি তাপমাত্রার দুপুরের প্রচন্ড রোদের দাপদাহ উপেক্ষা করে, রোদে পুড়ে, ঘামে ভিজে হাজার হাজার নর নারী– বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সমাজ সংস্কারক, রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও কর্মী, বম নারী, আদিবাসী নারী, চা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, গৃহিনী, কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এতে নারীর উপস্থিতি ছিল প্রায় ৯৫ শতাংশ।
চা শ্রমিকের অধিকার নিশ্চিত করা, বম নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষকের শাস্তুি নিশ্চিত করা, আদিবাসীসহ সকল নারীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
আয়োজকদের পক্ষে বারবারই ঘোষণা করা হয়, এই আয়োজন সম্মিলিত। সবার স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই অয়োজন করা হয়েছে। এই অয়োজনের উদ্দেশ্য নারীর প্রতি দায়িত্বের কথা রাষ্ট্রকে মনে করিয়ে দেয়া। পাশাপাশি মৌলবাদ, পুরুষতান্ত্রিকতা রুখতে রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে, তা মনে করিয়ে দেয়া।
মৈত্রী যাত্রায় সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সহ-সভাপতি কবি শহীদুল্লাহ ফরায়জী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, শান্তি ও শৃঙ্খলা সম্পাদক কবি ইউসুফ রেজা, নিার্বাহী সদস্য কবি সবুজ মনির, কবি তাসকিনা ইয়াসমিন ও কবি নাহিদ হাসান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে বরিশালের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার, ১৩ জুলাই ভোর ৬টার পর ‘সবার আগে বাংলাদেশ’ সম্বলি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন চত্বরের নির্ধারিত স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ১২ জুলাই ২০২৬ ...
মোংলা থেকে মোঃ নূর আলম: হরিণ শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া সেই বাঘটি দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে অবশেষে তার আবাসস্থল সুন্দরবনে ফিরে গেছে। ১২ জুলাই রোববার দুপুরে সুন্দরবনের আন্ধারমানি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এবং আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলন আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে জাত ...
সব মন্তব্য
No Comments