স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল ক্রেডেনশিয়াল মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে গত বৃহস্পতিবার ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন তিনি। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নব নির্বাচিত রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি কার্যালয় জানিয়েছে, আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার শেষে বঙ্গভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন রাষ্ট্রপতি। নতুন রাষ্ট্রপতি বরণে বঙ্গভবনকে সুসজ্জিত করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
স্টাফ রিপোর্টার: মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্খিত ৯ম জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে আজকের ব ...
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত ৯ম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের ...
সব মন্তব্য
No Comments