চট্টগ্রাম অফিস: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টার পদমর্যাদায়) অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোট অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ভিন্নমত নাই। সকল রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছেন। তিনি আজ (১২ জানুয়ারি) সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দুটি ব্যালট দেয়া হবে। সাদা ব্যালটে মার্কা থাকবে। পছন্দের প্রার্থীকে ভোট দেয়া যাবে। গোলাপী ব্যালটে সেই অর্থে কোনো মার্কা থাকবে না। এটা গণভোটের ব্যালট। গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। তিনি বলেন, চাইলে পরে সবকিছু ঠিক, সীল দেন টিক।
প্রধান অতিথির বক্তব্যে আলী রীয়াজ আরো বলেন, প্রতিটি মানুষের ভোটের মূল্য দেয়ার জন্য জুলাই জাতীয় সনদে উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রস্তাব করা হয়েছে। এর ফলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে ইচ্ছা মতো সংবিধান সংশোধন করা যাবে না। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গিকার জুলাই জাতীয় সনদ। আমাদের ওপর কেউ এই দায় দায়িত্ব চাপিয়ে দেয়নি। জুলাই গণহত্যার দায় ও দায়িত্ববোধ থেকে বাংলাদেশের ভবিষ্যতে পথরেখা নির্ধারণে এই গণভোট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠান সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ ইমামুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম ও মাওলানা আবদুল গণি প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে চতুর্থবারের মতো গণভোট হতে যাচ্ছে। এটি কোনো ব্যক্তি বা দল বিশেষের এজেন্ডা নয়। এটি জনগণের এজেন্ড। জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ জনগণের অধিকারের শব্দ। তিনি আরো বলেন, ভবিষ্যত বাংলাদেশ খোলার চাবি জনগণের হাতে। আগামী নির্বাচনে গোলাপী ব্যালটে টিক চিহ্নে ভোট দিয়ে ভবিষ্যত বাংলাদেশ গড়ায় অংশ নেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ইমামগণ সমাজের সবচেয়ে সম্মনীয়। এই সম্মানিত ইমামগণ ভবিষ্যতের বাংলাদেশ তৈরির প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।
সম্মেলনে অংশ নেয়া ইমামদের উদ্দেশ্যে মনির হায়দার বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী না হলে কী হবে? জুলাই গণঅভ্যুত্থানের অপমৃত্যু ঘটবে। গণভোট ব্যর্থ হলে খুনি মাফিয়া আবার ফিরে আসবে। গণভোট ব্যর্থ হলে আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য ব্যর্থতার মুখে পড়ার আশঙ্কা ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট আমলে এদেশের আলেম ওলামা অবর্ণনীয় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে । এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য গণভোটে হ্যাঁ ভোটকে জয়ী করার আহ্বান জানান মহাপরিচালক। তিনি ইমামদেরকে জুমআ খুতবায় গণভোটের বিষয়ে বক্তব্য প্রদানেরও আহ্বান জানান।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বারো শতাধিক ইমাম খতিব ও আলেম-ওলামা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্য সরোয়ার আলমগীরকে শপথ বাক্য পাঠ করান।আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় সংস ...
স্টাফ রিপোর্টার: ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ ও চূড়ান্তকরণের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা-১ শাখা থেকে গত ৯ জুলাই ২০২৬ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের অস্থিরতার বিরুপ প্রভাব মোকাবিলায় থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের নতুন শ্রমবাজারে জনশক্তি রপ্তানির উদ্যোগ জোরদার করা হয়েছে। আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দ ...
স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন ...
সব মন্তব্য
No Comments