ডেস্ক রিপোর্ট: জাতীয় বীর কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাখের আলী ওরফে কবির হোসেনের নাম ‘জুলাই শহীদ’ তালিকায় অন্তর্ভুক্ত করে খুনিকে মহিমান্বিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
মঙ্গলবার, ৯ জুন ২০২৬ এক বিবৃতিতে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এ নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম পথিকৃৎ কাজী আরেফ আহমেদসহ ৫ জন জাসদ নেতাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাখের আলী ওরফে কবির হোসেনের নাম তথাকথিত ‘জুলাই শহীদ’ তালিকার ২০৪ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাসদ বলেছে, এই অন্তর্ভুক্তির মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে যে মেটিক্যুলাস ডিজাইনে ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কালিদাশপুরে প্রকাশ্য জনসভায় গুলি করে কাজী আরেফ আহমেদসহ পাঁচজন জাসদ নেতাকে হত্যা করেছিল, সেই একই মেটিক্যুলাস ডিজাইনে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা আন্দোলনের ছদ্মবেশে জঙ্গিবাদী আক্রমণ ও উত্থান ঘটিয়ে রেজিম চেইঞ্জ অপারেশন সংঘটিত করেছিল।
বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ২০২৪ সালের ৫ আগস্টের পর তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে একই মেটিক্যুলাস ডিজাইনে ১৯৭১ সালের চিহ্নিত ও আত্মস্বীকৃত খুনিদের বিচারের জন্য গঠিত আদালতকে গায়ের জোরে উল্টে দিয়ে সেই আদালতেই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর উপর মিথ্যা মামলায় বিচারের নামে নিকৃষ্টতম অবিচার করার অপচেষ্টা করছে।
জাসদ বিবৃতিতে জাতীয় বীর কাজী আরেফ আহমেদের খুনিকে মহিমান্বিত করা এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমানিত ও নির্মূল করার জঘন্য অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments