উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক গাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের গজেন্দ্র গ্রামের মৃত নিরু রায়হান (নিরঞ্জন শীল নিরু)’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় হত্যা মামলার বাদী সৈয়দা শাহীন আক্তার(৪১) ৯ জুন বিকাল ৫টায় পশ্চিম ধামুরা গ্রামের আঃ হামেদ হাওলাদারের ছেলে গাছ ব্যবসায়ী নুরুল ইসলাম হাওলাদার (৫০)কে নিয়ে স্বামীর বসতবাড়ীতে পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমিতে রোপিত বিভিন্ন প্রজাতির গাছ বিক্রির জন্য গেলে পরিকল্পিতভাবে মামলার আসামী প্রভাবশালী সন্ত্রাসী অমল চন্দ্র শীল(৬২), বিমল চন্দ্র শীল(৬০), মনোরঞ্জন শীল(৫২), সুশান্ত কুমার শীল শান্ত(৪৮), অঞ্জন শীল(৩০), কনা রানী শীল(৪২), মিথুন চন্দ্র দ্বীব জয় শীল(২৪), অর্পিতা রানী শীল(১৯), কবিতা রানী শীল(২৫) মিলে অতর্কিতভাবে গাছ ব্যবসায়ী নুরুল ইসলাম হাওলাদার ও মামলার বাদী সৈয়দা শাহীন আক্তারকে কুপিয়ে, পিটিয়ে রক্তাক্ত যখম করে। এসময় তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের হত্যা করে লাশ গুম করার হুমকী দিয়ে শটকে পড়ে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সন্ত্রাসীরা গাছ ব্যাবসায়ী নুরুল ইসলাম হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি ভাবে কুপিয়ে সঙ্গাহীন করে ফেলে। এ ব্যাপারে সৈয়দা শাহীন আক্তার উলেøখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। এস.আই মাহাবুব হোসেন, আসামী অঞ্জন শীল, জয় শীল, মনোরঞ্জন শীল, কনা শীলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তরা পালিয়ে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
স্টাফ রিপোর্টার: মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্খিত ৯ম জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে আজকের ব ...
সব মন্তব্য
No Comments