ইউসুফ হোসেন লেনিন (টাঙ্গাইল প্রতিনিধি) : রাজধানীর দৈনিক বাংলা মোড় এলাকায় শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত হয়েছেন পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩৫)। নিহতের পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মোল্লার বড় ছেলে। পূর্বের বাড়ি ছিলো মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামে। সেখানে নদী ভাঙনের কবলে পড়ে পরবর্তীতে নাগরপুরে বসতি স্থানান্তর করা হয়। পরিবারে বাবা, মা, ভাই, বোন ও স্ত্রী সহ এক মেয়ে সন্তানের জনক ছিলেন নিহত পারভেজ।
বড় বোন সেফালী বেগমের ছেলে সবুজ বলেন, মামা মারা গেছে এমন সংবাদ শুনেই ঢাকা এসেছি। এখন হাসপাতালে আছি। মরদেহ নিতে অপেক্ষা করছি।
দপ্তিয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী মুঠোফোনে জানায়, পারভেজ নামে পুলিশ ছেলেটির নিহতের ঘটনার খবর পেয়েছি। তার পূর্বের বাড়ি দৌলতপুর উপজেলায় ছিলো। পরবর্তীতে নদী ভাঙনে বাড়ি হারিয়ে আমার দপ্তিয়র ইউনিয়নে পরিবার সহ বসবাস করেন তারা। ছেলেটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
এদিকে, এক মুঠোফোন বার্তায় নিহত পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে ঢাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নাগরপুর গ্রামের বাড়িতে নেওয়া হবে। কবরস্থ করার পাশাপাশি তার পরিবারকে সকল সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য, পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত কনস্টেবল আমিনুল পারভেজ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments