বরিশাল অফিস: বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে
সৎ ভাইদের অত্যাচারে দিশেহারা ভাড়ায় চালিত মটরসাইকেল চালক বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম ওরফে দুলাল বালী। আজিজুল ইসলাম দুলাল বালী বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান বালী’র সন্তান। দুলাল বালী সৎ ভাইদের অত্যাচার থেকে রক্ষা পেতে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন, যার মামলা নং ৯/২০২৩ (বানারীপাড়া)।
মামলা সূত্রে জানা যায়, আবুল হাসান বালী ব্যক্তি জীবনে দুই বিয়ে করেন। আজিজুল ইসলাম দুলাল বালী প্রথম স্ত্রীর সন্তান এবং ২য় স্ত্রীর সন্তানদের মধ্যে জিয়াউর রহমান জিয়া বাংলাদেশ পুলিশের(এস আই) উপ-পরিদর্শক পদে ভান্ডারিয়া থানায় কর্মরত। পুলিশের চাকুরির প্রভাব খাটিয়ে সৎ ভাইয়ের উপর বিভিন্ন অত্যাচার করে আসছে জিয়া।
তারই ধারাবাহিকতায় গত ২৪/০৩/২০২৩ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে জিয়া ও তার সাঙ্গপাঙ্গরা দা, কুঠার, করাত, শাবল, রশি, ঠেলাগাড়ী ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল(দুলাল) বালীর ক্রয়কৃত জমিতে রোপনকৃত ৩০টি মেহগনি, ৮টি চাম্বল গাছ কেটে নিয়ে যায়।
এদিকে ৩০-৩-২৩ইং তারিখ উপ মহা পুলিশ পরিদর্শক বরিশাল বিভাগ বরাবর মামলার কপি দিয়ে জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে আবেদন করেন।বর্তমানে আদালত মামলাটি তদন্তেরর জন্য PBI কে নির্দেশ দিয়েছেন।
এই বিষয়ে আজিজুল ইসলাম(দুলাল) বালী বলেন- জিয়া পুলিশের চাকুরির প্রভাব খাটিয়ে আমাদের উপর অত্যাচার করে আসছে। আমার ক্রয়কৃত জমি থেকে মূল্যবান গাছ কেটে নিয়েছে। বাবার সম্পত্তি সে একা ভোগ করার জন্য পায়তারা চালাচ্ছে। বানারীপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাড়ির থেকে ৫ শতাংশ ও উজিরপুরে হাড়তা থেকে ৫ শতাংশ বাবাকে ভুল বুজিয়ে লিখে নিয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত জিয়াউর রহমান জিয়া বলেন- আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে হয়রানীর জন্য তারা এসকল কর্মকান্ড করে আসছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments