দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কাজল হোসেন (৪২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সে একই ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত সুন্নত আলীর ছেলে এবং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পার্শ্ববতী সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ মাবুদ আলী ও তার লোকজন। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাশেদা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসপাতালে কান্নারত নিহত কাজলের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, পূর্ব বিরোধের জের ধরে মাবুদ ও তার লোকজন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় কাজল মেম্বরকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই স্যালাইন চলছিল। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
দৌলতপুরে থানার ওসি মজিবুর রহমান জানান, হত্যার ঘটনায় মাবুদের স্ত্রী রাশেদাকে গ্রেফতার করা হয়েছে। নিহত কাজল মেম্বরের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত মাবুদকে গ্রেপ্তারে অভিযান চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments