স্টাফ রিপোর্টার: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগপূর্তির ধারাবাহিকতায় আজ ১৬ নভেম্বর ২০২৪ শনিবার বিকেলে বাংলা একাডেমির বর্ধমান ভবন প্রাঙ্গণে বরেণ্য কবি, গদ্যকার ও শিল্পতরু পত্রিকার প্রয়াত সম্পাদক আবিদ আজাদের ৭২-তম জন্মবার্ষিকীতে 'ঐতিহ্য' প্রকাশিত ৪ খণ্ড 'আবিদ আজাদ-রচনাবলি'র প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রকাশকের স্বাগত বক্তব্য প্রদান করেন ঐতিহ্য’র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম, কবি-পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবিপুত্র সাংবাদিক তাইমুর রশীদ এবং আলোচনায় অংশ নেন- আবিদ আজাদ গবেষক ড. লোপামুদ্রা রহমান, কবি ও সাংবাদিক জুননু রাইন এবং কবি ফারুক সুমন। আবিদ আজাদের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মাহমুদুল হাকিম তানভীর।
ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন, দুই যুগ পূর্তিতে দাঁড়িয়ে এটা বলতে পারি, ঐতিহ্য যেমন প্রকাশনা ব্যবসা করে তেমনি নিজ সামর্থ্য অনুযায়ী বাংলা সাহিত্যের সেবা করার চেষ্টাও করে যাচ্ছে। এজন্য আমরা আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, আবুল হাসান, মুস্তফা আনোয়ার, আবিদ আজাদের মতো কবিদের পূর্ণাঙ্গ রচনাবলি প্রকাশের পাশাপাশি নাসিমা সুলতানা, সাবদার সিদ্দিকের মতো ভুলে যেতে বসা কবিদের বইপত্র নতুন করে পাঠকের সামনে হাজির করার চেষ্টা করছি।
ঐতিহ্য আবিদ আজাদ রচনাবলির পাশাপাশি তাঁর প্রথম কবিতাবই ‘ঘাসের ঘটনা’ এবং কবিতা বিষয়ক স্মৃতিগদ্যগ্রন্থ 'কবিতার স্বপ্ন'ও নতুনভাবে প্রকাশ করেছে যা তরুণ পাঠকের মনে সাড়া জাগিয়েছে।
কবি আবিদ আজাদের পুত্র তাইমুর রশীদ বলেন, আজ বাবার জন্মদিনে তাঁর রচনাবলির প্রকাশনা উৎসব হচ্ছে -এটা আমাদের জন্য অনেক আনন্দের। আবিদ আজাদ শুধু তাঁর পরিবারের নন, বাংলা সাহিত্যের সম্পদ। তাঁকে স্মরণ করে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ঐতিহ্য'র কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।
আলোচকবৃন্দ বলেন, কবি আবিদ আজাদ বাংলা কবিতায় এক অবিস্মরণীয় নাম৷ তিনি ‘ঘাসের ঘটনা’ বই দিয়ে যে সাহসী যাত্রা শুরু করেন তা ক্রমশ বিস্তৃত হয়েছে স্বাদেশিক ও বৈশ্বিক নানা অনুষঙ্গে। ভাটিবাংলার মানুষের নাজুক হৃদয় থেকে সমাজরাষ্ট্রের ভাঙাগড়া তাঁর কবিতায় নতুন দিশা লাভ করেছে। তাঁরা বলেন, এদেশের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে আবিদ আজাদ সার্থকভাবে তাঁর কবিতায় ধারণ করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক সংকীর্ণতায় আবিদ আজাদ তাঁর প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছেন। তবে আশার কথা, এদেশের তরুণ কবিলেখকেরা আবিদ আজাদকে পাঠ করছেন এবং এমন একজন শক্তিমান কবিকে আবিষ্কার করে বিস্মিত হচ্ছেন। আবিদ আজাদ কবিতায় চিরতারুণ্যের প্রতীক ছিলেন এবং আজ দৃপ্ত তারুণ্যের হাতেই তাঁর মূল্যায়ন রচিত হচ্ছে। তাঁরা আরও বলেন, 'ঐতিহ্য' রচনাবলি প্রকাশ করে সমগ্র আবিদ আজাদকে পাঠের সুযোগ করে দিয়েছে; এজন্য বাংলাভাষী পাঠকের পক্ষ থেকে আমরা ঐতিহ্য'কে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে তাইমুর রশীদ সম্পাদিত, ঐতিহ্য প্রকাশিত ০৪ খণ্ড ‘আবিদ আজাদ –রচনাবলি’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments