রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া পৌর শহরের সিংহভাগ সড়কের বেহাল দশায় যানবাহন চলাচলতো দূরের কথা জনসাধারণের পায়ে হেঁটে চলতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টিসহ খানাখন্দে পরিণত হয়ে পুরো সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পরেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি সড়কের পিচ, পাথর ও খোয়া উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে একটু বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে মরণ ফাঁদে পরিণত হয়। বেহাল হয়ে পড়া এসব সড়কগুলোতে এখন প্রতিনিয়ত দূর্ঘটনা লেগেই আছে। এছাড়া অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে একটু বৃষ্টিতেই পৌর শহরের বিভিন্ন সড়কের ওপর হাঁটু সমান পানি জমে পৌরবাসীর অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর শহরের টিঅ্যান্ডটি মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ-পূর্ব কর্ণার পর্যন্ত সড়কটির অবস্থা চরম বেহাল। ২ নম্বর ওয়ার্ড থেকে ৬ নম্বর ওয়ার্ড হয়ে বাইপাস সড়ক দিয়ে বাসস্ট্যান্ড ও কলেজ মোড় আবার কলেজ মোড় থেকে ৯ নম্বর ওয়ার্ড হয়ে ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর হাই স্কুল-বাজার এবং ডাকবাংলো-ঘোষের বাড়ি সড়ক বেহাল হয়ে সর্বসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একই চিত্র পৌর শহরের অন্য ওয়ার্ডগুলোর সড়কেরও। এছাড়া রাস্তা কেটে ড্রেন নির্মাণ করা ও রাস্তা কেটে ব্যক্তিগত বাসা-বাড়ির পানির লাইন ড্রেনের সাথে সংযোগ দেওয়ার ফলে রাস্তাগুলো ব্যবহারে অনুপযোগী হয়ে পরেছে।
ভূক্তভোগী পৌরবাসী জানিয়েছেন, দীর্ঘদিন থেকে পৌরসভার সড়কগুলো সংস্কার না করায় প্রতিটি সড়ক খানাখন্দে একাকার হয়ে গেছে। ওইসব সড়ক দিয়ে ছোট ছোট যানবাহনতো দূরের কথা জনসাধারণকে পায়ে হেঁটে চলাচল করতে গিয়েও অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে পৌর শহরের ১৪টি খালের অধিকাংশ বেদখল হয়ে গেছে। খালগুলো উদ্ধারে পৌর কর্তৃপক্ষকে কখনও কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। ফলে পৌরসভার অধিকাংশ খাল, শতাধিক পুকুর ও ডোবা-নালা ভরাট হয়ে যাওয়ায় এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দীর্ঘদিনেও ড্রেন পরিস্কার না করার কারণে সামান্য বৃষ্টিতেই পৌর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ প্রসঙ্গে বানারীপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ বলেন, পৌর শহরের চলাচল অনুপযোগী হয়ে পড়া বেহাল সড়কগুলা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। ইতোমধ্যে পৌরসভায় এ সংক্রান্ত মিটিংও করা হয়েছে।
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
সব মন্তব্য
No Comments