রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত ও নির্মাণাধীন ঘর পরিদর্শন ও সেখানে বসবাসরত ৮৭ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ২০ কেজি করে চাল বিতরণ করেছেন। ৭ জুলাই শুক্রবার সকালে তিনি পরিদর্শনে এসে নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান ও এ চাল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী,বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা সরকারী কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর অধ্যাপক এমাম হোসেন,জাকির হোসেন মোল্লা, জাহিদ হোসেন সরদার,সুমন খান, ফিরোজ আলম ঢালী ও জাহিদ হোসেন প্রমুখ।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
সব মন্তব্য
No Comments