ডেস্ক রিপোর্ট: সারাদেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। এমন বাস্তবধর্মী গল্প নিয়ে পরিচালক আব্দুল মান্নান নির্মাণ করেছেন সিনেমা ‘কিশোর গ্যাং’। সিনেমাটিতে অভিনয় করেছে একদল নতুন মুখ। তারা হলেন নীলিমা ইসলাম মুন, আয়ান সজিব, ইশতিয়াক আহমেদ সাদ।
বেশ কয়েক বার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা এলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। অবশেষে আসছে ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কিশোর গ্যাং’ সিনেমাটি।
পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘বর্তমান সময়ে আমাদের সমাজে ঘটে যাওয়া বাস্তব গল্প এই সিনেমায় তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমায় নতুন মুখ অভিনয় করলেও এর গল্পই সিনেমার প্রাণ। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’
নবাগত নায়িকা নীলিমা বলেন, ‘প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। গুণী নির্মাতার সিনেমাটিতে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করছি, দর্শক আমাদের সিনেমাটি হলে গিয়ে দেখবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে অভিনয় করেছি।’
‘কিশোর গ্যাং’ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা সানু, দুলারি, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর প্রমুখ। সিনেমার নৃত্য পরিচালনা করেছেন প্রিন্স খান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments