ডেস্ক রিপোর্ট: সম্প্রতি আই মিউজিক এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত হলো নতুন মিউজিক ভিডিও ‘ভাগ্যে আমার ভালোবাসা নাই’। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। ডিওপি হিসাবে ছিলেন হাফিজ। স্টিল ফটোগ্রাফিতে ছিলেন এ কে মামুন।
সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন নাঈম ও এস কে আয়াত। চলচ্চিত্র নৃত্যপরিচালক রমজানের কোরিওগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন শাকিল আহমেদ।
সংগীতশিল্পী কাজী শুভ বলেন, ‘রোমান্টিক কথামালায় গানটি সাজানো হয়েছে। বছরের শেষ দিকে এসে দর্শকরা দারুণ একটি গান পেতে যাচ্ছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
পরিচালক শাকিল আহমেদ বলেন, ‘এটি রোমান্টিক ঘরনার একটি মিউজিক ভিডিও। বড় আয়োজনে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সকলের পছন্দ হবে।’
আই মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে খুব শিগগিরই রোমান্টিক কথামালার এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments