স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুব ফ্রন্টের আয়োজনে এক যুব কনভেনশন আজ বিকেল ৪টায় টিএসসির সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রাশেদ শাহরিয়ারের সভাপতিত্বে ও সদস্য প্রেমানন্দ দাসের পরিচালনায় অনুষ্ঠিত এ কনভেনশনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা এবং শিক্ষক ও গবেষক মাহা মির্জা। প্রারম্ভিক বক্তব্য উত্থাপন করেন যুব ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য রবিউল করিম নান্টু।
সভায় বক্তারা বলেন, "জনগণের সুমহান আত্মত্যাগ ও তীব্র ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে এ আন্দোলনের সূত্রপাত হলেও যুবকদের বেকারত্ব নিরসনে কোনো পরিকল্পনা অন্তবর্তী সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সংস্কার কমিশন গঠিত হলেও কর্মসংস্থান তৈরিতে পলিসি প্রণয়নের কোনো উদ্যোগ লক্ষণীয় নয়।
দেশের প্রায় ৪১ শতাংশ যুবক নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয়তার মানে এসব যুবক পড়াশোনা, প্রশিক্ষণ বা কর্মসংস্থান- কিছুতেই যুক্ত নয়। দেশে স্নাতক পাস বেকারের সংখ্যা গত ৯ বছরে ৩ গুণ বেড়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে মোট বেকারের ৯.৭শতাংশ ছিল উচ্চশিক্ষিত। আর ২০২২ সালে এসে তা ২৭.৮ শতাংশে দাঁড়িয়েছে। এ অবস্থায় দেশের প্রায় ৭৮ শতাংশ তরুণ নিজেদের কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন।
বর্তমানে ৫ লাখের বেশি সরকারি পদ শুন্য থাকলেও নিয়োগ দেয়া হচ্ছে না। বেসরকারি খাতেও যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। বেকার যুবকরা দিশাহীন জীবনযাপন করছে। হতাশায় আক্রান্ত হচ্ছে, মানসিক বিষণ্নতা, মাদকাসক্তিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বাংলাদেশের ৮০ শতাংশ মাদকাসক্তই তরুণ যুবক।
মুনাফা বেশি করতে হলে পুঁজিপতিদের প্রয়োজন সস্তা শ্রম। তাই পুঁজিপতি গোষ্ঠী একদিকে বেকার সংকট জিইয়ে রেখে সস্তা শ্রমের জোগান নিশ্চিত করতে চায় অন্যদিকে শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থায় জনগণের ক্রয়ক্ষয়তা ক্রমাগত কমতে থাকায় বাজার সংকটের কারণে ক্রমাগত শিল্পায়ন করতে পারে না। অবাধ শিল্পায়ন না হওয়ায় বেকার সংকটও টিকে থাকে। এমতাবস্থায় আমরা মনে করি বর্তমানে যুবসমাজের বেকারত্ব ও সাংস্কৃতিক সংকট নিরসনের জন্য এই শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ একটি যুব আন্দোলন আজ সময়ের দাবী।"
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments