মো.পাভেল ইসলাম রাজশাহী: জাতীয় সংসদের রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। নায়িকার নিজের এলাকা রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায় শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।
এ দিন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে একটি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে চিত্রনায়িকা মাহিয়া মাহির গড়ে তোলা স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থা। এ প্রতিযোগিতা দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মাহি বলেন,বঙ্গবন্ধুর আদর্শে আমি আদর্শিত। সে বিষয়টা আমি সবাইকে জানাতে চাই। সবাই যে যার জায়গা থেকে এটা করতে পারে। আমি পলিটিক্স বুঝি না যদিও, তবুও আমি স্টার্ট করেছি। আমি মানুষের সেবা করতে চাই। পলিটিক্স আসলে আমি দেখি যে মানুষের সেবা করা।’
তিনি রাজনীতিতে আসছেন কি না এমন প্রশ্নের জবাবে নায়িকা মাহি বলেন, ‘আমাদের বঙ্গবন্ধু যেটা করেছেন, নিজের জীবনটাকে, নিজের যৌবনটাকে ত্যাগ করে, পরিবারকে সময় না দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন। সেই বিষয়টাকে আমি রাজনীতি হিসেবে দেখি।’
ভবিষ্যতে এমপি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার বিষয়ে জানতে চাইলে নায়িকা বলেন, ‘আপাতত না, অনেক দেরি আছে। যদি এলাকার লোকজন চায়, আমাকে ভালবাসে অবশ্যই সেটা হতে পারে, ইনশাল্লাহ।’
এদিকে, সকাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছে রাজশাহীর নয় উপজেলার নয়টি এবং জেলা পুলিশের একটি দল। অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ফালগুনী হামিদ। আর বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিশেষ অতিথি থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়িকা মাহি।
উল্লেখ্য, নায়িকা মাহির গ্রামের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তাঁর জন্ম পার্শ্ববর্তী তানোর উপজেলার মুণ্ডুমালায় নানা বাড়িতে। মাঝে মাঝেই তিনি এখানে আসেন। এর আগে মুণ্ডুমালায় তিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। এবার আয়োজন করা হয়েছে কাবাডির।
নায়িকা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এ সংগঠনের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগামীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে পারেন বলে এলাকায় গুঞ্জন আছে।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments