কাজী মঞ্জুরুল ইসলাম শাহীন : সরকার চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ নিম্নবর্ণিত বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ প্রদানের ঘোষণা করেছে। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এ ঘোষণা প্রদান করা হয়।
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তগণ হলেন : আজীবন সম্মাননা (যুগ্ম) : বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা: রাইসুল ইসলাম আসাদ; শ্রেষ্ঠ চলচ্চিত্র (যুগ্ম): সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র গোর (গাজী রাকায়েত হোসেন ও ফরিদুর রেজা সাগর) এবং বিশ্বসুন্দরী (অঞ্জন চৌধুরী পিন্টু); শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আড়ং (সরকারি অনুদানপ্রাপ্ত), জান্নাতুল ফেরদৌস; শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয় (সৈয়দ আশিক রহমান); শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : গাজী রাকায়েত হোসেন, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে: মোঃ সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : রোজালিন দীপান্বিতা মার্টিন (দীপান্বিতা মার্টিন), গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে: অপর্ণা ঘোষ (গণ্ডি); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : মোঃ সাহিদ হাসান মিসা (মিশা সওদাগর) বীর; শ্রেষ্ঠ শিশু শিল্পী- মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি); শিশু শিল্পী বিশেষ শাখায় পুরস্কার: মোঃ শাহাদৎ হাসান বাধন, আড়ং (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ সংগীত পরিচালক : বেলাল খান-হৃদয় জুড়ে (বিশ্বাস যদি যায়রে…); শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : প্রয়াত মোঃ সহিদুর রহামান-বিশ্বসুন্দরী (তুই কি আমার হবিরে…); শ্রেষ্ঠ গায়ক : মোঃ মাহমুদুল হক ইমরান -বিশ্বসুন্দরী (তুই কি আমার হবিরে……); শ্রেষ্ঠ গায়িকা (যুগ্ম): দিলশাদ নাহার কনা-বিশ্বসুন্দরী (তুই কি আমার হবিরে……) ও সোমনূর মনির কোনাল-বীর (ভালবাসার মানুষ তুমি….); শ্রেষ্ঠ গীতিকার : কবির বকুল- বিশ্বসুন্দরী (তুই কি আমার হবিরে….); শ্রেষ্ঠ সুরকার : মোঃ মাহমুদুল হক ইমরান -বিশ্বসুন্দরী (তুই কি আমার হবিরে…); শ্রেষ্ঠ কাহিনীকার : গাজী রাকায়েত হোসেন, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : গাজী রাকায়েত হোসেন, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : ফাখরুল আরেফীন খান (গণ্ডি); শ্রেষ্ঠ সম্পাদক: মোঃ শরিফুল ইসলাম, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: উত্তম কুমার গুহ, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (যুগ্ম) : পংকজ পালিত ও মোঃ মাহবুব উল্লাহ নিয়াজ, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ শব্দগ্রাহক : কাজী সেলিম আহম্মেদ, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা : এনামতারা বেগম, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত) এবং শ্রেষ্ঠ মেক-আপম্যান : মোহাম্মদ আলী বাবুল, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত)।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments