রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে মশাল মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নগরীর ফিশারি রোড এলাকায় মিছিল থেকে স্থানীয় লোকজন তাদের মারধর করে আটকে রাখে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
এয়ারপোর্ট থানার ওসি মো. আল মামুন উল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহিন শেখ (৪০) বরিশালের বানারীপাড়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের আবদুস সালাম শেখের ছেলে ও বর্তমানে সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন একটি বাসার ভাড়াটিয়া। সে (শাহিন) বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক। অপর গ্রেপ্তারকৃতরা হলো-বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার আনোয়ার হোসেন তালুকদারের ছেলে ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন অপু তালুকদার (১৯)। বানারীপাড়ার চাখার ইউনিয়নের দরিকর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে যুবলীগ কর্মী সজিব হাওলাদার (৩৭) এবং নগরীল ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম চহঠা এলাকার কাঞ্চন আলী হাওলাদারের ছেলে আওয়ামী লীগের সদস্য সাকির হোসেন সনেট (৩৮)। ওসি আরও জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে গ্রেপ্তারকৃতরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments