স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন। নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
হারুন অর রশিদ ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকারের আমলে তিনি ত্রাণ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলীয়ভাবে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এলাকার রাস্তাঘাট, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা উন্নয়নে তার অবদান রয়েছে। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যা ও পরবর্তী সময়ে ত্রাণ কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে আছে। আইন পেশায়ও তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের নামাজে-জানাজা আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক গণসংযোগ মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পরে দ্বিতীয় জানাজা ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
সব মন্তব্য
No Comments