স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধুমাত্র জুলাই-আগস্টের আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। আহত হয়েছেন হাজারও ছাত্র-জনতা। এছাড়া বিগত ১৬ বছরে আমাদের লাখও নেতাকর্মী দলটির নির্যাতনের শিকার হয়েছেন। এজন্য পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বুধবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সংস্কার সংস্কার করছে কিছু মানুষ। অথচ যখন স্বৈরাচারী সরকার গুলির জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন একমাত্র বিএনপিই সংস্কার চেয়েছিল। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি, জয়নাল আবেদিন ফারুক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীসহ সব হত্যাকাণ্ডের মূলহোতা হলেন স্বৈরাচারী শেখ হাসিনা। এমনকি ১-১১-এর খলনায়ক মাসুদ উদ্দিন আহমেদ চৌধুরী এখনও গ্রেফতার হননি। ফ্যাসিস্ট হাসিনাসহ ফেনীর পতিত গডফাদার নিজাম উদ্দিন হাজারী ও আলাউদ্দিন নাসিমসহ দেশব্যাপী ২৪'র গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্ব সমাবেশে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়।
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
সব মন্তব্য
No Comments