স্টাফ রিপোর্টার: সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু, নৌ, ও রেপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করে না।বিএনপি।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের দলকে মন থেকে গ্রহণ করেছে। বিএনপি ও প্রধানমন্ত্রী সম্প্রীতিতে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্প্রীতির রাজনীতি করে গেছেন। আমরা দেশে কোনো ধরনের অস্থিরতা চাই না।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি অনুষ্ঠাস্থলে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানায় উপস্থিত নেতাকর্মীরা।
মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সন্তান। তাই আমার দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আপনাদের সব দাবি আমি পর্যায়ক্রমে পূরণ করব। এলাকায় গ্যাস বা পানির সংকট থাকলে জানাবেন- আমরা সমাধান করব। ’
মন্ত্রী আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও সমতল পাহাড়ি- সবাই মিলে এক জাতি হয়ে একটি সম্প্রীতির দেশ তৈরি করব।
এদিকে, নেতাকর্মী ও স্থানীয়রা মন্ত্রীর প্রশংসা করে বলেন- আমরা তাকে ভোট দিয়েছ। আর তিনিও আমাদের দাবি ইতোমধ্যে পূরণ করা শুরু করেছেন।
হিন্দু সম্প্রদায়ের নারীরা বলেন, শেখ রবিউল আলম রবি এমপি হওয়ার পর আমরা নিরাপদে বসবাস করছি।
এসময় নতুন সরকারের এই মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান। এজন্য আপনাদের কাছে দায়বদ্ধতা আছে, সেই প্রেরণা থেকেই আসা হয়েছে। তাই এই এলাকার যেসব উন্নয়ন এবং প্রয়োজনীয়তা বাকি আছে সেগুলো সব বাস্তবায়ন করা হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments