আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে অবিজল(৫৫) নামে ১ কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক একই গ্রামের সামেদ আলীর ছেলে। ৫ নভেম্বর শনিবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার আগে থেকেই একদল বন্য হাতি আধা পাকা ধান খাওয়ার জন্য বালিঝুড়ি সীমান্ত গ্রামে প্রবেশ করে। এসময় স্থানীয় কৃষকরা তাদের কষ্টে অর্জিত ধান ক্ষেত রক্ষা করতে মশাল লাঠি সহ তাদেরকে প্রতিরোধ করতে থাকে। এমতাবস্থায় রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকার দিকে কৃষকদের সকল বাঁধা উপেক্ষা করে ধান ক্ষেত খেয়ে সাবার করতে থাকলে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা হাতি তাড়াতে যায়। এসময় হাতি ও মানুষের দৌড়াদৌড়ির এক সময়ে হাতির পায়ে পৃষ্ট হয়ে অবিজল মারাক্তক ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অবিজলকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, অবিজলের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল আলম ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন সহ মৃত কৃষকের খোঁজ খবর নেয়া ও মৃত কৃষকের পরিবারকে সমবেদনা জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments