খুলনা অফিস: সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে বন বিভাগ, নৌবাহিনী, র্যাব, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, স্থানীয় কমিউনিটি পেট্রোল গ্রুপ-সহ সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, একক বা বিচ্ছিন্ন উদ্যোগে সুন্দরবন রক্ষা করা সম্ভব নয়।
আজ সুন্দরবন ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি অনলাইন মতবিনিময় সভায় তাঁর বাসভবন হতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় সৈয়দা রিজওয়ানা হাসান সুন্দরবনে স্থানীয় জনগণের জীবিকা নির্বাহ, বনদস্যুতা, হরিণ শিকার, প্লাস্টিক দূষণ, আগুন লাগা, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ প্রবেশ ও যান চলাচলের মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে একটি সমন্বিত পরিকল্পনার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি আমাদের জীবনের অংশ। এটি টিকে থাকা মানেই দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় মানুষের জীবনের নিরাপত্তা। তিনি আরো বলেন, সুন্দরবন সুরক্ষায় চলমান প্রকল্পে টাইগার রেসপন্স টিম, ডলফিন টিম এবং পেট্রোল ইউনিট কাজ করছে। তিনি
ইকো-ট্যুরিজম গাইডলাইন এবং সুন্দরবন ভ্রমণ নীতিমালা দ্রুত চূড়ান্ত করার ওপর জোর দেন।
সভায় আরো বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো: ইমরান আহমেদ। এছাড়া খুলনা বিভাগীয় কমিশনার, র্যাব, কোস্ট গার্ড, বাংলাদেশ নৌ বাহিনী, স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং ফায়ার ব্রিগেডের প্রতিনিধিবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
মোংলা থেকে মোঃ নূর আলম: হরিণ শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া সেই বাঘটি দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে অবশেষে তার আবাসস্থল সুন্দরবনে ফিরে গেছে। ১২ জুলাই রোববার দুপুরে সুন্দরবনের আন্ধারমানি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এবং আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলন আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে জাত ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় ২ ঘণ্টা মুষলধারে চলে। এ সময়ে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার, ১২ জুলা ...
সব মন্তব্য
No Comments