স্টাফ রিপোটার: সরকার কিছু লোক দেখানো ভিন্ন কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করেনি সীমাহীন বাজার নৈরাজ্য ও দ্রব্যমূল্যের চরম উর্ধগতির প্রতিবাদে ঢাকার প্রধান বাজারসমূহে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর। আজ ২০ মার্চ, ২০২৪, বুধবার সকাল ১১টায় কারওয়ান বাজারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি-লুটপাট ও অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে। যার অভিঘাতে দেশের সাধারণ মানুষের জীবন যাত্রা মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতিতে নি¤œবিত্ত শ্রমজীবী মানুষের পক্ষে খেয়েপরে বাঁচা দুষ্কর। এমনকি মধ্যবিত্ত মানুষ কোনভাবেই খাদ্য ব্যয় কুলিয়ে উঠতে পারছে না।
নেতৃবৃন্দ বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েকটি গোষ্ঠী একচেটিয়া বাজার সিন্ডিকেট করে সকল কিছুর মূল্য নিয়ন্ত্রণ করছে। সাধারণ মানুষের শ্রম ঘামে উপার্জিত অর্থ পকেট কেটে প্রতিদিন হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে তারা। সরকার লোক দেখানো কিছু সংবাদ উপকরণ সরবরাহ সরবরাহ ভিন্ন কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। নেতৃবৃন্দ বাজার নৈরাজ্য ও লুটেরাদের পৃষ্ঠপোষক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের সমন্বয়ক তৈমুর খান অপুর সভাপতিত্বে ও সিপিপি নেতা সাদিকুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটি সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. হারুন উর রশিদ, বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের নেতা ডা. সাজেদুল হক রুবেল, খালিকুজ্জামান লিপন, ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, রুবেল সিকদার প্রমুখ।
বিক্ষোভে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবিকাকে সাধ্যের অতীতে পরিণত করেছে। তথাকথিত আকাশছোঁয়া উন্নয়নের বুলি মানুষের পেটে খাদ্যের জোগান দিতে পারছে না। তারা বলেন, বর্তমান সরকার একদিকে প্রচলিত ব্যবস্থা বহাল রেখে মুক্তবাজারের নামে সবকিছু বাজারের ওপরে ছেড়ে দিয়ে সিন্ডিকেট ও মজুতদার লুটেরাদের তোষণ করে চলেছে। অন্যদিকে ভোক্তা অধিকার প্রতিষ্ঠার নামে হম্বিতম্বি করে বাজার নিয়ন্ত্রণ করার লোক দেখানো চেষ্টা করে যাচ্ছে।
আগামী ২৩ মার্চ, শনিবার, বিকেল ৪টায় মিরপুর ১০নং এলাকায় এবং ২৪ মার্চ, শনিবার, সকাল ৯টায় শান্তিনগর বাজারের সামনে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments