স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ৩টি ভিন্ন ভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা শেষ হলো। ২৪ এপ্রিল ২০২৫ তারিখ ‘শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা’ এবং ২৭ এপ্রিল ২০২৫ তারিখ ‘পট নৃত্য কর্মশালা’ ও ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপূর্বে গত ২০ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ সকল কর্মশালার উদ্বোধন করা হয়।
‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক নাট্যকর্মশাল ‘র সমাপনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আজ 27 এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১ টায় জাতীয় চিত্রশালা ভবনের ২নং গ্যালারীতে ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার সমন্বয়কারী প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাকটর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা, কর্মশালার প্রশিক্ষক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান লিপন, মো: আলাউদ্দিন আলাল, সাব্বির হাসান চৌধুরী, শাহিনা সুলতানা বিজু এবং সহকারী প্রশিক্ষক আওলাদ হোসেন। ২০ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি ৩ টি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। ১ম ধাপে কর্মশালা, ২য় ধাপে প্রযোজনা নির্মাণ এবং ৩য় ধাপে ৩টি জেলায় প্রদর্শনী। কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন ঢাকার বিভিন্ন নাট্যদলের নাট্যশিল্পী, মাইম শিল্পী এবং নৃত্যশিল্পীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলায় অধ্যয়নরত ২০ জন শিক্ষার্থী। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
পট নৃত্য কর্মশালা’র সমাপনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আজ 27 এপ্রিল ২০২৫ তারিখ বেলা ১২ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে পট নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, কর্মশালার প্রশিক্ষক নিখিল চন্দ্র দাস, সহকারী প্রশিক্ষক দূর্গা রাণী ভৌমিক ও লক্ষ্মী রাণী বিশ্বাস। ২০ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু হওয়া এই কর্মশালা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন নৃত্যদলের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
‘শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় 2৪ এপ্রিল ২০২৫ বিকাল ৫ টায় জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান, প্রশিক্ষণ বিভাগের কোর্স কো অর্ডিনেটর বেগম কামরুন নাহার, প্রশিক্ষক খায়রুল আনাম শাকিল ও ফেরদৌস আরা। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments