মাহবুবুল আলম, সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের অসহায় উদ্বাস্তুরা শৈতপ্রবাহের তীব্র শীতে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে। শীতবস্ত্রের অভাবে রীতিমতো তারা আতঙ্কিত হয়ে পড়েছে।
যমুনা নদীর তীরবর্তী ফাঁকা এলাকাগুলোতে সজোরে কনকনে হাওয়া বইতে শুরু করায় শীতের তীব্রতা দুর্যোগে রূপ ধারণ করছে। গত কয়েকদিন ধরে এ অবস্থা শুরু হয়েছে। অর্থাভাবে যমুনা তীরবর্তী এলাকাগুলোর অসংখ্য উদ্বাস্তু পরিবারের সদস্যরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। সহায় সম্বলহীন এসব ভাগ্যবিড়ম্বিত এলাকাবাসীর মধ্যে সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিরতণ অতীব জরুরী হয়ে পড়েছে।
শীতে শাহজাদপুরসহ যমুনা তীরবর্তী পার্শ্ববর্তী এলাকাগুলোতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। ফলে এদের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে।
উপজেলার যমুনা নদীর তীরবর্তী জামিরতা, কাশিপুর, জগতলা পরিদর্শন করে ও যমুনা তীরবর্তী পার্শ্ববর্তী অঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে, যমুনা নদী তীরবর্তী শাহজাদপুর উপজেলার কৈজুরী, জামিরতা, জগতলা, কাশিপুরসহ যমুনা নদী তীরের বিস্তৃর্ণ ফাঁকা জায়গায় গত ক'দিন ধরে বেশ জোড়েশোড়েই শৈত্য প্রবাহ বইছে। কনকনে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা অসহনীয় পর্যায়ে পৌছেছে। এসব গ্রামের হৎদরিদ্র উদ্বাস্তুরা শীতবস্ত্রের অভাবে অতিকষ্টে দিনাতিপাত করছে। এদের মধ্যে অবিলম্বে জরুরী ভিত্তিতে ব্যপক পরিমাণ শীতবস্ত্র বিতরণ জরুরী হয়ে পড়েছে।
সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন এলাকার শ্রমজীবী মানুষেরা। তীব্র শীতে তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে না পারায় পরিবার পরিজন নিয়ে মানবেতর কালাতিপাত করছে। হৎদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা তীব্র শীতে শীতবস্ত্রের অভাবে জুবুথুবু হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে এসব অসহায়দের মধ্যে ব্যাপকহারে শীতবস্ত্র বিতরণ অতীব জরুরী হয়ে পড়েছে বলে মনে করছেন বিজ্ঞমহল।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments