ফরিদপুর অফিস : ফরিদপুরের সালথা উপজেলায় অভিযান চালিয়ে মো. ইদ্রিস মিয়া (৬০) নামে এক বৃদ্ধ ও মো. রিপন মীর (৩০) নামে এক যুবককে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার (৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. রাবিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকা থেকে ১০১০ পিচ ইয়াবা ট্যাবল্যাট ও এক’শ গ্রাম গাাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ইদ্রিস মিয়া মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে ও রিপন মীর পাশর্^বর্তী বাতাগ্রাম গ্রামের মো. হালিম মীরের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রাবিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালথার কাগদী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০১০ পিচ ইয়াবা ট্যাবল্যাট ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments