স্টাফ রিপোটার: সরকার জনবান্ধব নয় বিধায় মানুষের দূর্ভোগ, দূর্গতিতে পাশে থাকে না। জনগণের দল হিসাবে বন্যা দূর্গত মানুষের সাহায্যে বিএনপি’র নেতাকর্মীরাই সর্বপ্রথম এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম । তিনি বলেন অতীতেও সকল দুর্যোগে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। এবারো তার ব্যত্যয় ঘটবে না। দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অতীত ত্রাণ তৎপরতাকে স্বরণে রেখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে দূর্গত মানুষের সাহয্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আজ ২৩ জুন বৃহস্পতিবার নয়াপল্টস্থ মহানগর বিএনপি’র কার্যালয়ে মহানগর দক্ষিণ বিএনপি’র এক জরুরী সভায় সভাপতির বক্তব্য দানকালে এসব কথা বলেন। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, যে দলটি তাদের নিজ দলের প্রতিষ্ঠাদেরই প্রাপ্য সম্মান দিতে জানে না, তারা অন্য মানুষকে সম্মান দিবে কিভাবে ? দেশবরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে আজে-বাজে কথা বলে তাদের সম্মান হানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রয়োজনে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন, দুর্যোগে পাশে দাঁড়িয়েছেন। তার আদর্শিক উত্তরসূরী বিএনপি’র নেতাকর্মীও একইভাবে আজ বন্যাদূর্গতদের পাশে দাঁড়াবে সর্বস্ব উজাড় করে দিয়ে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের তত্ত্বাবধানে সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহবায়ক করে এবং নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশারেফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম সিরাজ, হারুন-উর রশীদ হারুন, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, এস, কে, সিকান্দার, মনির হোসেন চেয়ারম্যান সহ আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে সদস্য করে একটি ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
সব মন্তব্য
No Comments