ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার এক বিবৃতিতে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রচার-সংক্রান্ত এই ব্যবস্থার বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।’ চীনা সরকারের আমন্ত্রণে বর্তমানে সরকারি সফরে চীনে অবস্থানরত মন্ত্রী এ প্রক্রিয়ায় অবদান রাখা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি সকল গণমাধ্যম প্রতিষ্ঠান এবং আমাদের মন্ত্রণালয়ের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে চাই।’ মন্ত্রী আরও বলেন, এই সাফল্য অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায়। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, জনসাধারণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা সম্ভব হবে।
এর আগে গত ৭ জুন সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিটিভির জন্য ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘অল মিডিয়া রাইটস’ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা, ভ্যাট-ট্যাক্সসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৭৩ কোটি টাকা। এই স্বত্বের আওতায় বিটিভি টেলিভিশন, রেডিও ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সম্প্রচার করতে পারবে।
তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বিটিভির সঙ্গে যৌথ সম্প্রচারে বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস ও সময় টেলিভিশনসহ কয়েকটি প্রতিষ্ঠান সাব-লাইসেন্স নিয়ে যুক্ত থাকবে। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে টফি অ্যাপেও ম্যাচগুলো সরাসরি দেখা যাবে। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ১০৪টি ম্যাচই বাংলাদেশে সম্প্রচারের সুযোগ তৈরি হওয়ায় ফুটবলপ্রেমীদের অনিশ্চয়তা কেটেছে।
মন্ত্রী বলেন, ‘জনগণের অর্থ ব্যয় না করেই দর্শকদের বিশ্বকাপ দেখানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা সন্তোষজনকভাবে এগিয়েছে।’ শিগগিরই সম্প্রচার সূচি ও অংশীদার প্রতিষ্ঠানের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments