কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেছেন, পটুয়াখালীর কলাপড়ায় পায়রা বন্দরের সন্নিকটে নির্মান হবে আন্তজার্তিক মানের জাহাজ নির্মান কারখানা। এটি নির্মান হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। সেইসাথে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে রাবনাবাদ চ্যানাল ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এসেছে। ২০২৩ সাল থেকে ৩৩ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া ও নিশানবাড়িয়া মৌজায় প্রস্তাবিত প্রকল্প স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
তিনি আরো বলেন ১০৫ একর জমির উপর নির্মান হবে দেশের প্রথম টেকসই জাহাজ নির্মান ও মেরামত কারখানা। এইখানে রিপিয়ারিং ইয়ার্ড নির্মান হলে শুধু বাংলাদেশ নয় ইউরোপ সহ বিভিন্ন দেশের জাহাজ এখানে মেররাত করা যাবে। জমি অধিগ্রহণ পর থেকেই কার্যক্রম শুরু হবে।
এসময় শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো.জাফর উল্লাহ, বিএসিসি’র পরিচালক বেগম বদরুন নাহার ও পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডোর এম মামুনুর রশীসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments