দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাত ঘটে সোহানুর রহমান প্রিন্স (১৫) নামে কিশোর নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আব্দুস সামাদ (৬০) নামে এক কৃষক। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার পদ্মা নদীর তালতলা ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সোহানুর রহমান প্রিন্স ভাগজোত তালতলা এলাকার ফেরদৌস আলীর ছেলে এবং আহত আব্দুস সামাদ একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্য্যান সিরাজ মন্ডল জানান, সোহানুর রহমান প্রিন্স ও আব্দুস সামাদ পদ্মা নদীর তালতলা ঘাটে পাট পচনের জন্য পাট জাগ দেওয়ার সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটলে প্রিন্স ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত হয় সামাদ। আহত সামাদকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
সব মন্তব্য
No Comments