চট্টগ্রাম অফিস: বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান ৭ দিনব্যাপী যৌথ মহড়া “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’’ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম Tracey Ann Jacobson মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম ঘাঁটি জহুরুল হক ঘাঁটি পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন SMEE (Subject Matter Expertise Exchange) সাইট পরিদর্শন করেন এবং SMEE কার্যক্রম Search & Rescue Maritime and Flood Operation এবং Crew Resource Management নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিশেষে, তিনি দুই দেশের বিমান বাহিনীর সদস্যগণের সাথে কুশল বিনিময় করেন। উক্ত পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উক্ত মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর মোট ১৫০ জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্যের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে যা আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই টাকা সরকারি মাধ্যমে হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে ফেরত দেওয়া হবে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম ...
রংপুর অফিস: নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মভূমিতে এটি তাঁর প্রথম আগমন। এই সফরকে ঘিরে সীমা ...
সব মন্তব্য
No Comments