স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শুণ্যের কোটায়। দেশের মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই, দেশের মানুষ এখন ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হচ্ছে না। কারণ, উৎসবের নির্বাচন এখন আতংকের হয়ে পড়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করছে। সাধারণ মানুষের মত, আইন শৃংখলা রক্ষা বাহিনী আর প্রশাসনের কর্তারাও নিরপেক্ষ থাকে না নির্বাচনে। আবার, ক্ষমতাসীনদের পেশীশক্তির কারণে নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছে না প্রতিপক্ষ। ফলে, নির্বাচনে খুব নগন্য সংখ্যক ভোটার উপস্থিত হচ্ছে। তাই, নির্বাচনে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন হচ্ছে না। এমন নির্বাচন আমরা চাই না। আমরা চাই, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। দেশের সাধারণ মানুষ হচ্ছে দেশের মালিক। দেশের মানুষ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ তাকিয়ে আছে।
আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিসময় সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এর প্রধান সমন্বয়কারী ও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, মৎস্যজীবী পার্টির সভাপতি আজাহার সরকার, কেন্দ্রীয় সদস্য শাহীন আরা সুলতানা রীমা, ড. জাহিদুল বারী, ড. জাফর, জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান, জাতীয় মেডিকেল টেকনোলজিস্টের আহ্বায়ক মোঃ ইকরাম হোসেন বাবু, সদস্য সচিব মোঃ আশরাফুল আলম, মোঃ আব্দুর রহিম রুম্মান, শামসুজ্জামান মীর, আলামিন আকন্দ, আনোয়ার হোসেন, সুজন মিস্ত্রি, আব্দুল্লাহ আল মামুন শোয়েব, আব্দুল জলিল, মহসিন রানা, আরিফুল ইসলাম শিহাব, মোঃ শৈবাল, মোঃ ফাহিম, মোঃ সাগর, মোঃ পিটার, সাহিদা আক্তার, কেয়া আক্তার, আখি বেগম, মোঃ ইয়াকুব।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
সব মন্তব্য
No Comments