ডেস্ক রিপোর্ট: আগামী ২০ অক্টোবর পরীমণির জন্মদিন। এবার আরও বড় পরিসরে জন্মদিন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে তার। স্পনসর নিয়ে এবার জন্মদিন উদযাপনের কথা ভাবছেন তিনি। এ বিষয়ে পরীমণি গণমাধ্যমকে বলেন, যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি করব।
এজন্যই হোটেল স্পন্সর খুঁজছেন চিত্রনায়িকা পরীমণি। বিনোদন জগতে আসার পর থেকেই নিজের জন্মদিনটা প্রতিবছরই জাঁকজমক পূর্ণভাবে উদযাপন করেন এই ঢালিউড নায়িকা। পাঁচ তারকা হোটেলের আলো ঝলমলে পরিবেশে একেক বছর একেক থিমের পোশাক পড়ে অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে তিনি।
এ বিষয়ে গণমাধ্যমকে পরীমণি বলেন, প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করব। এবার আরও ফাটিয়ে উৎসব করব।’ পরী জানালেন এবারের ভেন্যুর সাজসজ্জা কেমন হবে, কেমন হবে তার জন্মদিনের পোশাক এসব নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।
গত সপ্তাহেই সিনেমার কাজে যোগ দিয়েছেন পরীমণি। ‘মুখোশ’-এর ডাবিংয়ে অংশ নেন। ২দিন কাজের পর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে বাসায় বিশ্রামে আছেন। পরীমণি জানালেন, ‘আর ৪০ মিনিটের ফুটেজের ডাবিং করলেই “মুখোশ” ছবিতে আমার অংশের কাজ শেষ হয়ে যেত। অসুস্থতার কারণে শেষ করতে পারিনি।’
এখন শরীরের অবস্থা কী জানতে চাইলে পরীমণি বলেন, কয়েক দিন আগে করোনা ও ডেঙ্গু পরীক্ষা করেছি। গত মঙ্গলবার পরীক্ষার ফল হাতে পেয়েছি। শরীরে এসবের সমস্যা নেই। এটি মৌসুমি জ্বর। সপ্তাহ খানেক বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
পরীমণি জানান, আগামী ১৫ অক্টোবর থেকে নতুন ছবি ‘বায়োপিক’-এর শিডিউল দিয়েছেন। মাঝে ২/১ দিন বিরতি দিয়ে টানা ২০ দিন কাজ করবেন তিনি। এরপর ‘প্রীতিলতা’ ছবির বাকি অংশের শুটিং করবেন বলে জানান এই অভিনেত্রী।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments