মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মধুমতী খাল ও পাচুড়িয়া খাল সংযোগ স্থলে রাস্তার উভয় পাশে শত কোটি টাকা ব্যয়ে খালের পাড়ের ব্লকিং এবং রাস্তার কাজ শুরু হচ্ছে। গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেনের তদারকি এবং সামগ্রিক নির্দেশনায় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এবং পৌরসভা এ উদ্যোগ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টায় মেয়র রকিব হোসেনের নেতৃত্বে পাচুড়িয়া নিউ মার্কেট সংলগ্ন খালের উভয় পাশে কংক্রিটের ব্লক স্থাপন সহ জনসাধারণের যাতায়াতের আরসিসি রাস্তা নির্মাণ স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: নাজমুন নাহার, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীএস. এম. রেফাত জামিল, সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ জনগণ।
পাচুড়িয়া স্থানীয় বাসিন্দা নূর হোসেন খান তিতাস বলেন, মধুমতী ও পাচুড়িয়া খাল সংযোগ স্থলে কংক্রিটের ব্লকিং করলে খালের পানি প্রবাহে উভয় পাশ সুরক্ষিত থাকবে। এছাড়াও প্রধান সড়ক থেকে মসজিদ সংলগ্ন রাস্তা নির্মাণ সাধারণ জনগণের যাতায়াত ব্যবস্থা উন্নত করবে।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. রেফাত জামিল জানান, সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে পাচুড়িয়া নিউ মার্কেট সংলগ্ন মধুমতী-পাচুড়িয়া সংযোগ খালের উভয় পাশে কংক্রিটের ব্লক স্থাপন কাজ শুরু হচ্ছে। খালের তলা ২৫ ফুট এবং ওপরে ৯০ ফুট থাকবে। যার কাজ শেষ হবে ২০২৩-২০২৪ অর্থবছরে। এতে পানি প্রবাহে দুই পাশে কোন ভাঙন বা ক্ষতির সম্ভাবনা থাকবে না।
এবিষয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, বঙ্গবন্ধুর পুণ্যভূমির গোপালগঞ্জ পৌরসভাকে স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছি। পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে মধুমতী-পাচুড়িয়া খালের সংযোগ স্থলে দু'পাশে কংক্রিটের ব্লক বসানো হবে। পৌরসভার উদ্যোগে খালের পশ্চিম পাশে মসজিদে মুসল্লি সহ সাধারণ জনগণের যাতায়াতের সুবিধার্থে নির্মিত হবে ১২ ফুট চওড়া আরসিসি ঢালাই রাস্তা। টেকসই ব্লকিং ও রাস্তা নির্মাণ সহ এখানে সাধারণ মানুষের বিনোদনেরও ব্যবস্থা করা হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments