স্টাফ রিপোর্টার: জুলাই ২০২৪-এর অভ্যুত্থান ভুক্তভোগীদের জন্য পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তা (এমএইচপিএসএস) জোরদারে উদ্বোধন করা হয়েছে ‘ওয়েলবিইং প্রকল্প’। আজ বুধবার রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ও হাসপাতালে (এনআইএমএইচ) এ কর্মশালার আয়োজন করে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি)। সহযোগিতায় ছিল ডিগনিটি এবং অর্থায়নে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় (ড্যানিডা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে এবং সহায়তা জোরদারে কাজ করছে সরকার। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষের ওপরে যে ধকল গেছে, সেটি কখনোই ভুলবার নয়। অভ্যুত্থানে আহত অনেকেই এখন উন্নত চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি আহতদের উন্নত মানসিক চিকিৎসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত প্রত্যেককে উন্নত মানসিক চিকিৎসা দেওয়া হবে। যাতে তারা সুস্থ হওয়ার পাশাপাশি মানসিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। টেকসই সহায়তার জন্য সরকারি সংস্থা, কর্মসংস্থান ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর জানান, ৪০ জন ভুক্তভোগীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান প্রতিষ্ঠান ও নিটোরের সহায়তায়। তিনি এইচআরডিসির উদ্যোগের প্রশংসা করেন এবং সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর জানান, মোট ১২ হাজার ৪৫৪ জন ভুক্তভোগীর বিষন্নতা ও মানসিক আঘাত থেকে পুনর্বাসন জরুরি। তিনি বলেন, কার্যকর কর্মসূচি নকশার জন্য গবেষণা অপরিহার্য।
এনআইএমএইচ-এর পরিচালক প্রফেসর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের পিতা মাহবুবুর রহমান বশির। স্বাগত বক্তব্য দেন এইচআরডিসির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুল হক। মানসিক স্বাস্থ্য সমস্যার চিত্র উপস্থাপন করেন সংস্থাটির পরিচালক মো. জিয়ানুর কবির। আরো বক্তৃতা করেন বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের উপ-প্রধান অ্যান্ডার্স কার্লসেন, সংস্থাটির সাধারণ সম্পাদক সামসি আরা জামান প্রমূখ।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments