কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শিববাড়িয়া নদীর উপর শেখ রাসেল সেতুটি বর্ণীল সাজে সাজানো হয়েছে। শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে সড়ক ও জনপদ বিভাগ এ সেতুটি আলোকসজ্জা করেছে। রাতের আলোকসজ্জা দেখতে ভীড় করছে স্থানীয়সহ কুয়াকাটায় আসা দর্শনার্থীরা। পর্যটন নগরী কুয়াকাটার সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষে ২০১৫ সালে এ সেতুটি নির্মান করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল’র নামে এ সেতুটির নামকরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের জানান, সরকারি ভাবে শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসুচীর ধারা বাহিকতায় সড়ক ও জনপদ বিভাগ সেতুসহ সেতুটির দু’পাশে আলোকসজ্জা করেছে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments