কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ঘরের চাল বইন্যার সময় বাতাসে উড়াইয়া লইয়া গেছে। নষ্ট হইয়া গেছে সব মালামাল। এহন বৃষ্টি আইলে ভিজা ছাড়া উপায় নাই। কি আর করার আছে, এইয়ার মধ্যে পোলাপান লইয়া থাকতে হইবে। টাকা যে সময় হইবে, হেই সময় ঘর ঠিক করমু। কথাগুলো বলছিলেন ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ গৃহিনী তৃষ্ণা রানী। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায়। সংসারে দুই পুত্র সন্তানসহ দুরারোগ্য রোগে আক্রান্ত স্বামী। সে সিপিপি’র সেচ্ছাসেবী সদস্য। বর্তমানে বিছানায় শুয়ে রাতের আকাশে চাঁদ দেখা তাদের কাছে এখন বিলাসিতা নয়। তবে এই পরিবারে চলছে নিরব কান্না।
ক্ষতিগ্রস্থ গৃহিনী তৃষ্ণা রানী বলেন, তার স্বামী খোকন গাইন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে এক যুগ ধরে কর্মহীন। কয়েকটি শিশুকে প্রাইভেট পড়ানোর টাকায় চলে সংসার। সিডরের পর থেকেই চার দফা তার ঘর ভেঙেছে ঝড়ে। এবার ঘূর্ণিঝড় রিমাল সেই মাথা গোঁজার ঠাঁইটুকু তছনছ করে দিয়েছে। এখন ঘর মেরামত করার মত তার হাতে টাকা নেই। সে এখন কিভাবে এই ঘর তুলবেন তা তিনি বুঝে উঠতে পারছেননা। তাই মাথার উপর আচ্ছাদন দেয়ার চেষ্টা করছেন নিজেই।
ক্ষতিগ্রস্থ গৃহিনী তৃষ্ণা রানী অসুস্থ স্বামী খোকন গাইন বলেন, মুই অসুস্থ মানুষ। কাম কাইজও করতে পারিন। কেমনে যে এই ঘড় উঠামু কইতে পারিনা।
উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, ঘূর্নিঝড় রিমাল’র তান্ডবে উপজেলার ১৬৭১টি ঘর বাড়ী সম্পূর্ন এবং ২৬ হাজার ৯টি ঘর বাড়ী আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলায় দুর্গত মানুষের সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭৫ হাজার। এসব দুর্গত মানুষের কাছে ত্রান সুবিধা পৌঁছে দিচ্ছে স্থানীয় প্রশাসন সহ জন প্রতিনিধিরা।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্থদের গৃহনির্মাণ বাবদ টিন এবং অন্যান্য উপকরণ ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বরাদ্দ আছে, যা দ্রæতই তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments