প্রফেসর আব্দুল্লাহ আল মামুন: শিশু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নেয়ামত। এই নেয়ামতকে শৈশবে বিশেষ যত্ন সহকারে গড়ে তোলার জন্য কুরআন এবং হাদিসে আল্লাহ তায়ালা এবং আমাদের প্রিয় নবী রাসূল (সা:) এর বিশেষ নির্দেশ রয়েছে। আমি এখানে সংক্ষিপ্ত পরিসরে আমাদের শিশুদের গড়ে তোলার কিছু টিপস তুলে ধরছি। বর্তমান সময়ে এই টিপসগুলো অনুসরণ করলে আমরা উপকৃত হব বলে আমি বিশ্বাস করি।
১। সন্তান যখন লেখাপড়ায় ব্যস্ত, তখন তার সামনে বসে টিভি দেখা, গান শোনা অথবা মোবাইল ঘাঁটার অভ্যাস থাকলে তা বন্ধ করুন। মনোবিদদের মতে, এ সব ছোটদের মনঃসংযোগ নষ্ট করে। বরং সে সময় নিজেও কোনও বই পড়ুন, অথবা সংসারের কাজ করুন, লেখালেখি করুন— যাতে শিশুর চারপাশে একটি সুস্থ পরিবেশ বজায় থাকে।
২। অনেক অভিভাবকই আছেন যারা সন্তানের চঞ্চলতা সামলাতে না পেরে তার হাতে মোবাইল তুলে দেন। নিজেরাই তাকে মোবাইল ব্যস্ত রাখেন। চিকিৎসকদের মতে, এতে শিশুর মস্তিষ্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। মোবাইল না দিয়ে তাকে সৃজনশীল কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন।
৩। বড় কোনও কাজকে ছোট ছোট অংশে ভাগ করে দিন। এতে সন্তানের উপর চাপ পড়বে না, সে সহজেই কাজটি করতে পারবে। দরকারে আপনিও সেই কাজে তাকে সাহায্য করুন। সন্তানকে বাড়ির হালকা কিছু কাজ করতে দিন। তাকে বুঝতে দিন, এই কাজটা তারই, তাকেই করতে হবে। এতে দিনে দিনে কাজের গুরুত্ব বুঝে সে মনোযোগী হয়ে উঠবে।
৪। শিশুদেরকে মসজিদে নিয়ে যেতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলার অনুশীলন করতে হবে। পিতা মাতা সহ বাসায় অন্য সদস্যদের সাথে জায়নামাজের পার্টিতে দাঁড়িয়ে তাদেরকেও নামাজ অভ্যস্ত করতে হবে। এতে তার মনোযোগ স্থির হবে এবং অজানা এক বিশ্বাসে বড়দেরকে শ্রদ্ধা করবে।
৫। ঘুমানোর সময় বাচ্চাকে বালিশে শুয়ে দিয়ে কমপক্ষে ১৫ মিনিট মাথায় হাত বোলাতে বোলাতে কোরআনের ছোট ছোট সূরা কিংবা প্রয়োজনীয় দোয়া গুলো কিংবা জীবনে প্রয়োজন হয় এমন নীতি বাক্যগুলো আস্তে আস্তে পাঠ করুন। এতে আমাদের শিশুর শুনে শুনে মুখস্থ করে ফেলবে এবং ঘুমানোর সময়কার এই তথ্যগুলো তাদের ব্রেনে থেকে যায়। এটি নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলতে হবে। সারাদিন পড়িয়ে যেটা করতে পারা যাবে না এই সময়ে সেটা সম্ভব হবে।
৬। কিছু শিশু আছে তারা যত দ্রুত শেখে তত দ্রুত ভুলে। তাদের জন্য একই বিষয় বারবার অনেকদিন পর্যন্ত অনুশীলন করতে হয়। মাকে অথবা বাবাকে টার্গেট নির্ধারণ করতে হবে আগামী ১০ দিনে আমি আমার সন্তানকে এতোটুকু শেখাব বা এই জিনিসটা শেখাবো।
-লেখক:অধ্যক্ষ: শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজ এবং উত্তরা রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ, উত্তরা-৬, ঢাকা।
বিল্লাল বিন কাশেম:একটি দেশের উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি তার মানবসম্পদ। প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো কিংবা প্রযুক্তিগত অগ্রগতি যতই থাকুক না কেন, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন স ...
আফসানা আরেফিন:আমরা এক অদ্ভুত প্যারাডক্স বা আপাত-বিরোধিতার গোলকধাঁধায় দাঁড়িয়ে আছি। পুঁজিবাদী উৎপাদনব্যবস্থা, সোশ্যাল মিডিয়ার কৃত্রিম কিউরেট করা জীবন এবং করপোরেট সংস্কৃতির পারফরম্যান্স রিভিউ সবকিছু মিলে ...
মুক্তার হোসেন নাহিদ:মায়ামির রাতের আকাশে নীল-সাদার সমারোহ। হার্ড রক স্টেডিয়ামে "আর্জেন্টিনা! আর্জেন্টিনা" প্রতিধ্বনি। দুনিয়াজুড়ে পর্দার সামনে কোটি কোটি মানুষের কণ্ঠেও একই আওয়াজ। ফিফা র্যাংকিংয়ে ১ম স্থ ...
স্টাফ রিপোর্টার: মানসিক স্বাস্থ্যসেবায় পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ...
সব মন্তব্য
No Comments