বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, ছাত্র-শিক্ষকদদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুঁলে দেওয়া ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজ এর আয়ের উপর প্রস্তাবিত ১৫% আয় কর প্রত্যাহারের দাবিতে আজ (৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের বেদীতে বাংলাদেশ ছাত্রলীগ ( হা-ন) মানববন্ধন ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ আহাম্মেদ, সহ-সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফুল হক পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল কালাম কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গোপাল রাজবংশী, সহ-সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সহ-দফতর সম্পাদক ইমরান আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পাল, স্কুল বিষয়ক সম্পাদক বরুন রায়, সদস্য হাসান আজিজ জনী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য লেলিন খান, শরিফ ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মারুফ বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিনের নেতা আব্দুর রহমান নিলয়, সাদী আহমেদ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানান। একই সাথে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয় এর আয়ের উপর প্রস্তাবিত ১৫% কর প্রত্যাহারের দাবী জানান। বক্তারা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র-শিক্ষকদের দ্রুত ভ্যাকসিন প্রদানের দাবী করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments