স্টাফ রিপোটার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার ১৫ বছর যাবত ক্ষমতায় বসে আছে। এরা কথা বললে শোনে না। এদের ধাক্কা দিয়ে সরাতে হবে। ১৫ বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয় না।
তিনি বলেন, আমাদের আর কোনো ভয় নাই, দেশের মানুষ গুম, হত্যাকে ভয় পায় না। মানুষ মরতে ভয় পায় না।
শুক্রবার বিকালে রাজধানীর গুলশান ১-এ গণ মিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে এ গণমিছিল আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, আজকে শুনলাম কেউ কেউ নেপালে গেছে। ওখানে নাকি কার কাছ থেকে পানি পড়া আনতে। এই পানি পড়া দিয়ে কাজ হবে না। এই সরকারকে সরে যেতে হবে।
তিনি বলেন, আমাদের গ্রেফতার করে, মামলা দিয়ে হয়রানী করে আমাদের আন্দোলন থেকে দুরে রাখা যাবে না।
বেগম খালেদা জিয়াকে দুর্বার আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, আজকে আমরা সমবেত হয়েছি সরকারকে লাল পতাকা দেখানোর জন্য। লাল পতাকা দেখালে মাঠ ছেড়ে চলে যেতে হয়।
তিনি বলেন, আজকে ১২ কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। এই সরকারকে বিদায় নিতে হবে।
তিনি বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করে অন্তর্বতী কালিন সরকার প্রতিষ্ঠা করবো। নতুন নির্বাচন কমিশন গঠন করবো। নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিনা ভোটের সরকার অত্যাচারে, নির্যাতনের দেশের মানুষ অতিষ্ট।
তিনি বলেন, আজকের এই সমাবেশ প্রমাণ করে আমাদের যাদের খুন করা হয়েছে আমরা তাদের রক্তের প্রতিশোধ নিতে চাই।
তিনি আরও বলেন, আমরা এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।
ঢাকা মহানগর বিএনপি উত্তরে আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আরও অংশ নেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, যুগ্ম-সচিব মজিবুর রহমান সারোয়ার প্রমুখ।
গণ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপি উত্তরে সদস্য সচিব আমিনুল হক।
গণমিছিলে যুবদলের মামুন হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিল গুলশান ১ নম্বর থেকে তিতুমীর কলেজের সমানে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments