স্টাফ রিপোটার: কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতাদের বাসভবনে গিয়ে পরিবার পরিজনের খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।
মঙ্গলবার তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কারাবন্দী ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৩২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আরশাদ সাহেদ, সদ্য কারামুক্ত ৩৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, কারাবন্দী বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন ও ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নাজিমুদ্দিন আহমেদের পরিবারবর্গ ও নিকটাত্মীয় স্বজনদের সাথে বাসায় বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।তিনি কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন।
এসময় সালাম তার বক্তব্যে বলেন, সরকারের আয়ুকাল শেষ হয়ে আসছে। তাই তারা গায়েবি মামলা, দেড়যুগ আগের মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এরা হাইকোর্টের নির্দেশও মানছে না। রাতের আঁধারে আটক করে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, মৃত্যুর আগে মানুষ একটি ঝাকুনি দেয়। আওয়ামী লীগও বুঝতে পারছে, তাদের রাজনৈতিক মৃত্যু সন্নিকটে। তাই জুলুম অত্যাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। কিন্তু লাভ নেই। জনতার উত্তাল আন্দোলনে এবার তাদের বিদায় নিতেই হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য আরিফুর রহমান নাদিম, আব্দুল লতিফ উল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজু, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মামুন, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডালিম হোসেন, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজ, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোলেক্স পারভেজ, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামালউদ্দিনসহ বংশাল ও কোতোয়ালি থানার বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও থানা বিএনপির বিপুলসংখ্যক এসময় উপস্থিত ছিলেন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments