পিরোজপুর অফিস: পিরোজপুর শহরের পালপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতদলীয় চোরেরা রান্নাঘরের গ্রিল ভেঙে দুটি বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। ভুক্তভোগী অ্যাডভোকেট স্বপন কুমারের স্ত্রী বাসনা রানী অভিযোগ করে বলেন,
রাতের শেষ ভাগে কয়েকজন লোক রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে ঢুকে আমাকে ও আমার স্বামীকে হাত-পা-মুখ বেঁধে ফেলে। পরে আলমারিসহ ঘর তছনছ করে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা, একটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
তিনি আরও জানান, তাদের বাসায় চুরির পর একই ভবনের অপর ভাড়াটিয়া সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর বাসাতেও প্রবেশ করে দলটি মূল্যবান কিছু মালামাল নিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পালপাড়া এলাকায় চুরির একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments