ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের ফেইসবুক পেইজে প্রকাশিত শুভেচ্ছাবার্তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে ছাত্র ইউনিয়ন (একাংশ)। রবিবার (২৭ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল এবং সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের উপর অপরিসীম নিপীড়ন চালিয়েছে ছাত্রলীগ। ক্যাম্পাসে ক্যাম্পাসে হল দখল, হত্যা, অস্ত্রের প্রদর্শন ও ব্যবহার, মাদক সিন্ডিকেট, টেন্ডারবাজী থেকে শুরু করে গণধর্ষণের মত নিকৃষ্ট ঘটনায় সরাসরি লিপ্ত ছিল ছাত্রলীগ। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের সময় স্বৈরাচারী হাসিনা সরকারের ভয়াবহতম গণহত্যায় সরাসরি লিপ্ত ছিল সংগঠনটি। গত দেড় দশক ধরে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের সংগ্রাম লাগাতারভাবে স্বৈরাচারের ভিত্তিকে নড়বড়ে করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ক্যাম্পাসগুলিতে ছাত্রলীগের স্বৈরাচারী ও সন্ত্রাসী আচরণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবং বিরাজনীতিকরণের ধারা ভাঙতে গিয়ে অসংখ্য হামলা-মামলা-নিপীড়ন সহ্য করে মাঠে থেকেছে ছাত্র ইউনিয়ন। ছাত্রলীগের এই 'শুভেচ্ছাবার্তা' রাজনীতিতে বৈধতা খুঁজে পেতে তাদের অপপ্রয়াস হিসেবেই আমাদের কাছে চিহ্নিত। গত ১৬ বছরের স্বৈরাচারী কর্মকাণ্ডের মাধ্যমে দেশবাসী দ্বারা ছাত্রলীগ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপিত হয়েছে, যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ তাদের নেই। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণহত্যাকারী সংগঠন ছাত্রলীগের অব্যাহত প্রোপাগান্ডার বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে ছাত্র ইউনিয়ন।
রবিবার ( ২৭ এপ্রিল, ২০২৫) ছাত্র ইউনিয়ন দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমন এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments