সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতদের বাড়িঘর ও দোকানপাটে হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগে শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে জামালপুর পৌর শহরের রশিদপুর এলাকায় জামালপুর-৫ আসনের বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, গত ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের দিন বিকেল বেলা জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে প্রায় দেড়শ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ফারুক আহম্মেদের দোকান লুটপাটসহ মোটরসাইকেল ভাংচুর করে। এছাড়াও বাঁশচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলামের বাড়িঘর ভাংচুর করে। পতিত স্বৈরাচারের দোসররাসহ নির্বাচনের পরাজিত শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরণের ঘটনা ঘটাচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াত ইসলামী হামলা করে উল্টো বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তিনি প্রশাসনকে সচেতন থাকতে ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।
এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হয়েছে। জামালপুর সদর আসনসহ জামালপুরের ৫টি আসনেই ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারসহ সর্বস্তরের জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments