উজিরপুর প্রতিনিধিঃ তৃণমূল নারী উদ্যোক্তাদের সহায়তা, বিপণন ও ব্যবসায় সম্পৃক্ত করার লক্ষ্যে গঠিত জয়িতা ফাউন্ডেশনের জয়িতা উজিরপুরের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ উজিরপুর উপজেলা ধামুরা বন্দরে জয়িতা উজিরপুর এর উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজি ইসরাত জাহান, উজিরপুর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ মমিন উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শেখ নাসিমা বেগম, জয়িতা উজিরপুরের সভাপতি এ্যাড. মোর্শেদা পারভীন প্রমুখ। সভায় বক্তারা পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে জয়িতা ফাউন্ডেশন চালু করার জন্য প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এর পূর্বে ওটরায় শহীদ স্মরনীকা ডিগ্রি কলেজের ৪ তলা ভবন ও জল্লায় মুন্সিরতাল্লুক সরকারি প্রাইমেরি স্কুলের ১ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি শাহেআলম।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments