ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ধর্মঘট না ডাকলেও প্রায় প্রত্যেকটি সড়কেই চলাচল বন্ধ রয়েছে গণপরিবহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গণপরিবহন না থাকায় দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করছেন অফিসগামী যাত্রীরা। শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
রাজধানীর রামপুরা, মালিবাগ, মগবাজার, সাতরাস্তা কাওরান বাজার, ফার্মগেট, পল্টন, মতিঝিল, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকা ঘুরে দেখা যায়, কোনো রাস্তায়ই স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে না। প্রায় সব রাস্তাই ফাঁকা রয়েছে। তবে রিকশা, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেছে।
মালিবাগে বাসের জন্য অপেক্ষারত শফিক বলেন, আজ রাজধানীতে কোনো পরিবহন ধর্মঘট ঢাকা হয়নি। তবুও গণপরিবহন শূন্য রাজধানী। প্রায় দুই ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। অফিসে যাওয়ার জন্য কোনো পরিবহন পাচ্ছি না।
কাওরান বাজারে দাঁড়িয়ে থাকা চাকরিজীবী আসিফ বলেন, আমি মতিঝিল চাকরি করি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ি পাইনি। পরে কাওরান বাজার থেকে হেঁটে মতিঝিলের দিকে রওয়ানা হয়েছি।
এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীর প্রতিটি সড়কে রিকশা, সিএনজি চালিত অটোরিকশায় বেশি ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা গেছে।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments