ডেস্ক রিপোর্টঃ করোনার মরনঘাতি ছোবলে হারিয়ে যাওয়া জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি, সেক্টর কমান্ডারস্ ফোরামের আইন বিষয়খ সম্পাদক, মুক্তিযুদ্ধে ৯ম সেক্টরের পটুয়াখালী-কলাপাড়া সাব সেক্টরের ডেপুটি কমান্ডার সাগরপারের পানপট্টির যুদ্ধ ও পটুয়াখালী জেলা মুক্ত করার যুদ্ধের দুঃসাহসী নায়ক এড. হাবিবুর রহমান শওকতের ১ম মৃত্যুবার্ষিকী আজ।
দলের প্রয়ত নেতার ১স মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটি লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে আজ ৩ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় কর্ণেল তাহের মিলনায়তনে প্রয়ত নেতা এড. হাবিবুর রহমান শওকতের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আকতার, বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ুম, শওকত রায়হান, মোঃ মোহসীন, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, কোষাধক্ষ্য মোঃ মুনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর সম্পাদক প্রকৌশলি হারুন অর রশিদ সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, পরিবেশ বিষয়ক সম্পাদক এড. নীলাঞ্জনা রিফাত সুরভী, জাসদ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি ইদ্রিস বেপারী, সাধারণ সম্পাদক এড. মহিবুর রহমান মিহির, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, প্রচার সম্পাদক মোহম্মদ আলী, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাতীয় আইনজীবী পরিষদের এড. মোঃ সেলিম, জাতীয় নারী জোটের সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ সামসুল ইসলাম সুমন, সহ-সভাপতি এড. আবু হানিফ, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হক ননী, সাংগঠনিক সম্পাদক গোপাল রাজ বংশী, সহ-সম্পাদক হাসানুতুজ্জামান বাবু, সদস্য হাসান আজিজ জনি, ঢাকামহানগর উত্তরের সভাপতি মারুফ হোসেন প্রমুখ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। সভা পরিচালনা করেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকামহানগরের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আখতার, জাতীয় নারী জোটের আহবায়ক ও জাসদ সহ-সভাপতি আফরোজা হক, ঢাকা মহানগরের যুগ্ম সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি নুরুল আকতার, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের নেতা ও জাসদ সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি ও জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাতীয় আইনজীবী পরিষদের এড. মোঃ সেলিম, বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) সাধারণ সম্পাদক রাশেদুল হক ননী প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন ও স্মরণ অনুষ্ঠানে সমবেত দলীয় নেতা-কর্মী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রয়ত নেতা এড. হাবিবুর রহমান শওকত জাতির সূর্যসন্তান হিসাবে অখ্যায়িত করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাসানুল হক ইনু বলেন, বৈষম্য-বঞ্চনা থেকে মানুষের মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েই হাবিবুর রহমান শওকতের স্বপ্ন বাস্তবায়নে জাসদের নেতা-কর্মীদের সংগ্রাম চলবে। জনাব ইনু বলেন, করোনা মহামারির কাছে আত্মসমার্পন বা সহবাস করে জীবনও বাঁচবে না, জীবিকাও রক্ষা হবে না, অর্থনীতিও সচল হবে না। করোনাকে কোনঠাসা করার যুদ্ধ চালু রাখতে হবে। জনাব ইনু সরকারের উদ্দেশ্যে আহবান জানিয়ে বলেন, জনগণের অসচেতনাকে না দুষে, হাল না ছেড়ে দিয়ে করোনা মোকাবেলায় সমন্বয়হীতা ও অব্যবস্থাপনা দূর করতে হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে শিশু ও নারীদেরদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাংলাদেশের কমিউনি ...
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। নামাজ শেষে মসজ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
সব মন্তব্য
No Comments