মোংলা থেকে মো. নূর আলমঃ বেসরকারি উন্নয়ন সংস্থা সেবা’র আয়োজনে ১৩ ডিসেম্বর সোমবার দুপুরে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে তথ্য অবহিতকরণ ও প্রকল্প সমাপনী অনুষ্ঠান হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রকল্প সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংস্থার নির্বাহি পরিচালক মিনা হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ ও সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার। প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার মানসম্মত শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতি আহবান জানান। অনুষ্ঠানে মাল্টি মিডিয়া প্রেজেন্টেশন’র মাধ্যমে সেবা সংস্থার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সংস্থার প্রোগ্রাম অফিসার শাওন সরকার। অনুষ্ঠানে সেবা সংস্থার উপকারভোগীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments