স্টাফ রিপোর্টার: অসহায়-সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া গরীব-দু:খি ৬‘শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ‘মাতুয়াইল ব্রীজ ক্লাব লিমিটেড’। সোমবার (১৭এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মান্নান স্কুল এণ্ড কলেজ মাঠে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ওয়ারী জোনের ডিসি মো: জিয়াউল আহসান তালুকদার বলেন, অসহায়-গরীব মানুষদের পাশে দাঁড়ানো পৃথিবীর সবচেয়ে মহৎ ও ভালো কাজ। আজকে এমন একটি মহতি কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মাতুয়াইল ব্রীজ ক্লাব লিমিটেড এমন মহতি উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আগামী দিনগুলোতে অসহায়-সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়া এবং তাদের মুখে এক চিলতে হাসি ফোটানোই হোক এই ক্লাবের মূল লক্ষ্য। এ সময় আনোয়ার হোসেন খান বলেন, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে সরকারি পৃষ্ঠপোষকতা যেমন দরকার তেমনিভাবে সামাজিক সংগঠনের কার্যকর কর্মসূচি প্রয়োজন। ঈদের মতো একটি উৎসবকে প্রাণবন্ত করতে সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের উদযাপন মুখ্য ভূমিকা রাখে। ইসলামের শিক্ষাও গরিব, দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ বার্তা ছড়িয়ে দেয়ার মধ্যেই প্রকৃত ইবাদত।
সংগঠনের সভাপতি ফেরদৌস জুবায়েদ ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মো: জিয়াউল আহসান তালুকদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান (পি পি এম), যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ মফিজুল আলম (পি পি এম)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল মৃর্ধা, সাজিদুল ইসলাম বকুল, নোমান মৃর্ধা, নূর কবির, গোলাম মোর্শেদ অরুন, তাজুল ইসলাম,এনায়েত হোসেন হিরো, সালাহউদ্দিন ভূইঁয়া,মতিউর রহমান পলিন প্রমূখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments