মোঃ সাইফুল্লাহ: সাভার থানা বিএনপি'র সাবেক যুগ্ম -আহবায়ক ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন একজন নির্ভীক ও প্রতিবাদী গণমানুষের কণ্ঠস্বর। ছাত্র জীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি জীবনে অনেক কিছু হারিয়েছেন বলে জানা যায়। তার ভাই মরহুম আলাল হোসেন চেয়ারম্যান ছিলেন সাভারের বিএনপি'র অন্যতম কান্ডারী। মাত্র কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। ভাইয়ের রেখে যাওয়া আদর্শ ও রাজনীতিকে সম্মান করে আনোয়ার হোসেন চালিয়ে যাচ্ছেন গণমানুষের পক্ষে নির্ভীক কার্যক্রম। দল মত নির্বিশেষে এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি বিরুলিয়া ইউনিয়নের সমস্ত মানুষের কাছে আস্হার অপর নাম। অনুসন্ধানে দেখা গেছে, বিরুলিয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ আগামীতে আনোয়ার হোসেন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। অবহেলিত বিরুলিয়া বাসীর উন্নয়নে আনোয়ার হোসেনের বিকল্প নাই বলেও জানা গেছে। সম্প্রতি হিন্দু ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান, দুর্গা পূজায় তিনি তার ইউনিয়নের প্রত্যেকটি পূজামন্ডপ পরিদর্শন করে সহযোগিতার হাত বাড়িয়েছেন। যেটি ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে। আনোয়ার হোসেন বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানুষের পাশে দাঁড়ানো। কে কোন ধর্মের সেটা আমার দেখার বিষয় নয়। মানুষের সবচেয়ে বড় পরিচয় তিনি মানুষ। আনোয়ার হোসেনের এ ধরনের বক্তব্যে ইউনিয়ন বাসী গর্বিত। তাদের প্রত্যাশা আগামীতে আনোয়ার হোসেন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সুখ-দুঃখে তাদের পাশে দাঁড়াবেন বরাবরের মতোই।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments